নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এই পর্যন্ত সারাবিশ্বে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৪৬২ জন। মৃতের সংখ্যা ১১ হাজার ৪১৭ জন। সুস্থ হয়েছেন ৯১ হাজার ৯৫৪ জন।বাংলাদেশেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪ জন। মৃত্যু হয়েছে দুজনের। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে ঝালকাঠিতে ‘জেলা প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. জোহর আলী ও সদস্য সচিব সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। সাধারণ জনগনকে সচেতন করার জন্য  জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মতো বিভিন্ন প্রচারণা অব্যাহত রয়েছে। বিদেশফেরত ৮৫ জনকে হোম কোয়া‌রেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩০ জন, নলছিটি উপজেলায় ১৫ জন, রাজাপুরে ২৪ জন ও কাঁঠালিয়া উপজেলায় ১৬ জন। সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।